Hi

ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:১০:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • ১৫১ Time View

 আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির নেতা আনোয়ার হোসেনকে প্রাণনাশের হুমকির বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মধুপুরের সর্বস্তরের জনগণের আয়োজনে সোমবার বিকেলে বিএনপি সহ সর্বস্তরের জনগণ মধুপুর শহরে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন। মিছিলে হাজারো জনতার ঢল নামে। মিছিল শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর মধুপুরের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন । মানব বন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির নেতা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর তালুকদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, সাবেক যুগ্ম সম্পাদক আসাদ সরকার প্রমুখ। বক্তারা বলেন গত শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মধুপুর উপজেলার ধলপুর এলাকায় ধলপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাজনৈতিক জনসভায় প্রকাশ্যে বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বিশিষ্ঠ ব্যবসায়ী ও বিএনপির নেতা আনোয়ার হোসেন এর হাত পা কেটে ফেলার এবং প্রাণনাশের হুমকি দেয়। উক্ত হুমকী মুলক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে । বক্তারা হুমকীদাতা নাছির উদ্দিনের বিচার দাবী করেন। এ ব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির নেতা আনোয়ার হোসেন বাদী হয়ে মধুপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্ট নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মধুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

Update Time : ১০:১০:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪