Hi

ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে পিকআপের ধাক্কায় স্বপন মিয়া নামের এক ব্যবসায়ীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৪:১৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • ১৫০ Time View

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে পিকআপের ধাক্কায় স্বপন মিয়া (২৪) নামের এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। এই ঘটনায় অপর দুই জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবারে(৯মে) বেলা পৌনে তিনটায় মধুপুরের কাকরাইদ-গারোবাজার আঞ্চলিক সড়কের ইদিলপুর গোরস্থান এলাকায়।
নিহত স্বপনের বাড়ি মধুপুরের অরণখোলা ইউনিয়নের রামকৃষ্ণবাড়ি গ্রামে।
মধুপুর শিল্প ও বণিক সমিতির সদস্য সাকের আহমেদ জানান, নিহত স্বপন মিয়া মধুপুরের কাকরাইদ বাজারে মা হার্ডওয়ার্ড এন্ড ইলেকট্রনিক্সে তার মামা মফিজ উদ্দিনের সাথে ব্যবসা করতেন। মঙ্গলবার গারোবাজার এলাকায় কাজ শেষে মটরসাইকেল যোগে কাকরাইদ বাজারের দোকানে ফিরছিলেন। ফেরার পথে কাকরাইদ-গারোবাজার সড়কের ইদিলপুর কবরস্থানের কাছে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পিকআপ তাদের ধাক্কা দেয়। এসময় স্বপন মিয়া রাস্তায় পড়ে যান। এসময় স্বপনের মাথা থেতলে মগজ বেড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মটরসাইকেলের অপর দুই যাত্রি অপু কুমার দাস (২৫) ও মনির হোসেন (১৭) গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, দুর্ঘটনার খবর জেনেছি। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফুলপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মধুপুরে পিকআপের ধাক্কায় স্বপন মিয়া নামের এক ব্যবসায়ীর মৃত্যু

Update Time : ০৪:১৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩