শিরোনামঃ
ভালুকা মাদক নির্মুলে করণীয় শীর্ষক আলোচনা সভা
-
Reporter Name - Update Time : ০১:৪০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
- ১৯৯ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় উথুরা ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সুশীল সমাজের উদ্যোগে এলাকা থেকে মাদক নির্মুলে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঈদের দ্বিতীয় দিন শুক্রবার (১২ এপ্রিল) ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ভালুকা মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য সহ এলাকার সুশীল সমাজের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভালুকা মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ জানান, ওই সভায় অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আশা করি কিছুটা হলেও সমাজ উপকৃত হবে। সকলের সম্মিলিত সহযোগীতায় ভালুকাকে মাদকমুক্ত করতে হবে।
জনপ্রিয়



















