শিরোনামঃ
ভালুকায় বাক শ্রবন প্রতিবন্ধিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
-
Reporter Name - Update Time : ০৫:১৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- ১৮৮ Time View

জিএম, ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় বাক শ্রবন প্রতিবন্ধিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ এপ্রিল শনিবার সকালে ভালুকা মডেল থানা চত্তরে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ ওই ঈদ সামগ্রী বিতরণ করেন। এসময় ৭২ জন বাক শ্রবন প্রতিবন্ধিদের মাঝে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় অন্যন্যের মাঝে পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলম, বাক শ্রবন প্রতিবন্ধী ঐক্য পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র ভৌমিক, সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়















