Hi

ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

  • Reporter Name
  • Update Time : ১২:৫৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • ২৪০ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে নিহত অটোচালক মোফাজ্জল হোসেনের (২৫) লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উপজেলার হবিরবাড়ির আমতলী এলাকায় অবস্থিত সানম্যান বারডেম ফার্মার সামনে রাস্তার পশ্চিম পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ভালুকা মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত মোফাজ্জল হোসেন ওই এলাকার কামিনীভিটা গ্রামের দুলাল মিয়ার ছেলে।
নিহতের স্বজনেরা জানান, দুই সন্তানের জনক মোফাজ্জল হোসেন বুধবার সন্ধ্যায় অটোরিক্সা নিয়ে বাসা থেকে বের হয়ে রাতে আর তিনি বাড়ি ফিরেননি। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পরিবারের লোকজন লাশটি সনাক্ত করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটো ছিনতাই করার জন্য চালক মোফাজ্জলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভালুকায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

Update Time : ১২:৫৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২