Hi

ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় স্বতন্ত্র পার্থীর প্রচার মাইক ভাঙচুর, আহত ১

  • Reporter Name
  • Update Time : ০৫:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • ১২৫ Time View

মোঃ আকাশ আহমেদ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এম এ ওয়াহেদের (ট্রাক প্রতীক) প্রচার মাইক ভাঙচুর ও কর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে। এতে দীন মোহাম্মদ (৩৮) নামে এক প্রচারকর্মী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার ধীতপুর ইউনিয়নের পানিহাদি বাজার এলাকায়।

আহত কর্মীকে ভালুকা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধীতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এম এ ওয়াহেদের (ট্রাক প্রতীক) পক্ষে অটোরিক্সায় করে মাইকে প্রচার কাজ চলছিলো। মাইক নিয়ে দীন মোহাম্মদ নামে এক কর্মী প্রচার চালিয়ে বিকেলে পানিহাদি বাজার এলাকায় যান। তখন জাকির (২৫) নামে এক যুবক অটোর পথরোধ করে লাঠি নিয়ে প্রচারকারীর উপর হামলা চালায়। এতে তিনি আহত হন। এ সময় হামলায় প্রচার মাইকটিও ভাঙচুর করা হয়েছে। পরে স্থানীয় লোকজন আহত দীন মোহাম্মদকে উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভালুকা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম আফরোজ খান আরিফ জানান, তিনি স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক প্রতীক) প্রধান নির্বাচনী এজেন্ট। প্রচারের প্রথম থেকেই নৌকার সমর্থকেরা তাদের বিভিন্নভাবে হুমকী দিয়ে আসছে। সোমবার বিকেলে তাদের প্রচার মাইক ভাঙচুর ও এক কর্মীকে পিটিয়ে আহত করা হয়। এর আগেরদিন রোববার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও মিন্না মার্কেট এক নম্বর ওয়ার্ডের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। ক্যাম্প পুড়িয়ে দেয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ভালুকা সরকারী হাসপাতালের জরুরী বিভাগের এক চিকিৎসক জানান, আহত অবস্থায় নিয়ে আসা দীন মোহাম্মদ নামে এক ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। ভালুকা মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান, নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়ার ঘটনায় মামলা হয়েছে। প্রচার মাইক ভাঙচুর ও কর্মীর উপর হামলার ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভালুকায় স্বতন্ত্র পার্থীর প্রচার মাইক ভাঙচুর, আহত ১

Update Time : ০৫:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩