শিরোনামঃ
ভালুকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
-
Reporter Name - Update Time : ০৬:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
- ১২৫ Time View

ভালুকা প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় ছিন্নমূল ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন ময়মনসিংহের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল।
শনিবার দুপুরে ভালুকা পৌর কার্যালয়ের সামনে ও উপজেলার ধীতপুরের গ্রামের বাড়িতে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সানা উল্যাহ রাজাপুরী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোকসেদুল ইসলাম ও উপজেলা যুবদল নেতা ফকির মামুন, সহ আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা কর্মীগণ ।
এ সময়,
আনোয়ার আজিজ টুটুল বলেন, নিজ গ্রাম ও পৌরএলাকার ২৫০ জন ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়েছে।আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Tag :
ভালুকা
জনপ্রিয়















