শিরোনামঃ
ভালুকায় লিফলেট বিতরণ
-
Reporter Name - Update Time : ১০:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- ১৫৪ Time View

মোঃ আকাশ আহমেদ ভালুকা, (ময়মনসিংহ) প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় লিফলেট বিতরণ করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল। শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন জনবহুল এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এসময় উপজেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ন আহ্বায়ক মোকসেদুল ইসলাম ইকবাল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল সদস্য সানাউল্লাহ, উপজেলা যুবদল নেতা ফকির মামুনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আনোয়ার আজিজ টুটুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে ।
Tag :
ভালুকা
জনপ্রিয়
















