Hi

ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় মসজিদের সাবেক সভাপতি কর্তৃক টাকা আত্মসাৎ, উদ্ধারের দাবিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • ১১৭ Time View

জিএম, ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় মসজিদ ও ঈদগাহ্ মাঠ তহবিলের আত্মসাৎকৃত টাকা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে উপজেলার রাজৈ ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় ওই সংবাদ সম্মেলন আয়োজন করেন তারা।

স্থানীয়দের অভিযোগ, বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাবেক সভাপতি মোস্তফা কামাল দীর্ঘদিন যাবত রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন তহবিলের টাকা আত্মসাৎ করে রেখেছেন। নতুন করে ওই মসজিদের কমিটি গঠনের পর তহবিলের হিসাব চাইলে পূর্ণাঙ্গ হিসাব দিতে রাজি নন তিনি। এঘটনায় এলাকার মুসল্লিরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও করেছেন।

সংবাদ সম্মেলনে অভিযুক্ত মোস্তফা কামালের বিরুদ্ধে সর্বমোট সাতষট্টি লাখ ষাট হাজার টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

অভিযুক্ত মোস্তফা কামাল টাকা আত্মসাতের কথা অস্বীকার করে জানান, তিনি মসজিদের কোনো টাকা আত্মসাৎ করেননি। পূর্ব বিরোধের জেরে এলাকার এলাকার কয়েকজন লোক মিলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভালুকায় মসজিদের সাবেক সভাপতি কর্তৃক টাকা আত্মসাৎ, উদ্ধারের দাবিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

Update Time : ০৬:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪