Hi

ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় বেগম খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে ও বিএনপির আনন্দ মিছিল

  • Reporter Name
  • Update Time : ০৯:৩২:১১ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
  • ১২২ Time View

 জিএম, ভালুকা প্রতিনিধিঃ– ছাত্র জনতা কর্তৃক স্বৈরাচারী হাসিনা সরকারের পতন, অবৈধ সংসদের বিলুপ্তি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট বুধবার বিকেলে ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, আহবায়ক কমিটির সদস্য উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে একটি মিছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন শেষে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ম দলিয় কার্যালয়ে এসে মিলিত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন, খালেদা নার্গিস, নাসির উদ্দিন সরকার, সিরাজুল ইসলাম ঢালী, বীর মুক্তিযোদ্ধা আঃ ছালাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, আমান উল্লাহ তাজুন, উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারন সম্পাদক শাহ মোঃ সুজন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে ফেলে যাওয়া ছোট্ট ইয়াছিনকে  তার মায়ের  কোলে ফিরিয়ে দিয়েছে ছাত্রদল নেতা ওমর ফারুক সরকার 

ভালুকায় বেগম খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে ও বিএনপির আনন্দ মিছিল

Update Time : ০৯:৩২:১১ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪