ভালুকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত
-
Reporter Name - Update Time : ১০:১৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
- ২০৮ Time View

মোঃ আকাশ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ভালুকা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
সংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মিলিত হয় তারা। ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খানের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মুর্শেদ আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী কমান্ডার, সিরাজুল ইসলাম ঢালি, খালেদা নার্গিস, নজরুল ইসলাম বিএসসি, বীর মুক্তিযোদ্ধা আঃ ছালাম, মোস্তাফিজুর রহমানের মামুন, সৌমিক হাসান সোহাগ, শাহ মোঃ সুজন, কায়সার আহমেদ কাজল, আমিনুল ইসলাম, খলিলুর রহমান শরীফ হাসান হাসিব আল-হানিফ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ মোনাজাত করেন কেন্দ্রীয় ওলামা দলের মাও. মফিজুর রহমান।




















