Hi

ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় খামার থেকে ১৫লক্ষ টাকার মাছ চুরি, থানায় অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৩:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • ১৮৮ Time View

ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় একটি মাছের খামার থেকে পাশের খামারের মালিক কর্তৃক ১৫ লক্ষ টাকার মাছ চুরির অভিযোগ উঠেছে। ২৩ আগষ্ট (বুধবার) রাতে উপজেলার গোয়ারী নীলেরটেকের বেইরাকুড়ি বিলে মাছ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মাছ ব্যাবসায়ী সাদ্দাম শেখ ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের কৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাহমুদপুর গ্রামের কামরুজ্জামান শেখের ছেলে রাফিকুজ্জামান রুবেলের নির্দেশে স্থানীয় শ্রী হরিমন, শ্রী আপন, মো. আমির হোসেন, আল আমিন, শ্রী কৈলাসসহ আরও কয়েকজন মিলে ব্যাবসায়ী সাদ্দাম শেখের মাছের খামার থেকে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে মাছে চুরি করে আসছিলো। পরে খামারের মালিকের সন্ধেহ হলে শ্রী হরিমন, শ্রী আপন, মো. আমির হোসেন, আল আমিন, শ্রী কৈলাসকে চাপ প্রয়োগ করলে তারা স্বীকার করেন যে, পাশের খামারের মালিক রাফিকুজ্জামান রুবেলের নির্দেশে তারা মাছ চুরি করেছেন।

ভুক্তভোগী মাছ ব্যাবসায়ী সাদ্দাম শেখ বলেন, আমার খামার থেকে দীর্ঘদিন ধরে পাশের খামারের মালিক কামরুজ্জামান শেখ বিভিন্ন লোকের মাধ্যমে মাছ চুরি করিয়ে আসছে। এ পর্যন্ত খামার থেকে প্রায় ১৫ লক্ষ টাকার মাছ চুরি হয়েছে। এ ঘটনায় ৫নং বিরুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান বরাবর ও ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত কামরুজ্জামানের সাথে এ ব্যাপারে ফোনে একাধীকবার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মহান মে দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন- মোঃ সবুজ গাজী

ভালুকায় খামার থেকে ১৫লক্ষ টাকার মাছ চুরি, থানায় অভিযোগ

Update Time : ০৩:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩