Hi

ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় ঔষধের দোকানে অভিযান দুই দোকানে অর্থদন্ড

  • Reporter Name
  • Update Time : ০৮:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
  • ১৫৩ Time View

মো: মুশিদুল আলম :
ময়মনসিংহের ভালুকায় দুটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে ভালুকা পৌরসভার এলাকায় ওই অভিযানে জরিমানা আদায় করা হয়।

অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার পৌর সদরে অবস্থিত ওই দুটি দোকানে জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসান।

জানা যায়, আইন বহির্ভূতভাবে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিক্র‍য় অযোগ্য ওষুধের স্যাম্পল রাখায় ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ মোতাবেক ওয়াহিদ মেডিকেল কে ৭০০০ টাকা এবং কমল মেডিকেল হলকে ১০০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট চলাকালে ওষুধ প্রশাসন, ময়মনসিংহ এবং ভালুকা মডেল থানার এসআই চন্দন সরকার রনি ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।

এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসান বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ

ভালুকায় ঔষধের দোকানে অভিযান দুই দোকানে অর্থদন্ড

Update Time : ০৮:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪