ভালুকায় এক স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা
-
Reporter Name - Update Time : ১০:৩১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- ১৮৯ Time View

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় এক স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার বাটাজুর গ্রামে । পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহাম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকা বাসী সূত্রে জানাযায় , উপজেলার ৯নম্বর কাচিনা ইউনিয়নের বাটাজুর গ্রামের আব্দুর রশিদের বড় মেয়ে বাটাজুর বি এম উচ্চ বিদ্যালয়ের( ভোকেশনাল) ৯ম শ্রেণীর ছাত্রী রাকিয়া সুলতানা রিয়া (১৫) দুপুর সোয়া ১২ টার দিকে বাড়ী থেকে পরীক্ষা দেয়ার জন্য স্কুলে যাওয়ার পথে রাস্তায় অজ্ঞাত নামা ব্যাক্তি এল্যোপাথারী কুপিয়ে হত্যা করে ধান ক্ষেতে ফেলে যায়। রিয়ার মা খোঁজ পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স্রে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার রিয়াকে মৃত ঘোষনা করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে এবং হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।












