শিরোনামঃ
ভালুকায় ইমারত নির্মাণ শ্রমিদের উদ্যোগে মে দিবস পালিত
-
Reporter Name - Update Time : ০৯:২৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
- ২৪০ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ(ইনসাব) ভালুকা উপজেলা শাখার উদ্যোগে( ১ মে) বুধবার সকালে জ্ঞানীর মোড় ইনসাব অফিসে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ পৌর সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে। এর আগে ভালুকা ইনসাব এর সভাপতি সবুজ মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক খলিলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, ইনসাব এর কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম নয়ন,ইঞ্জিনিয়ার মকবুল হোসেন, ইঞ্জিনিয়ার ইসমাইল, ইঞ্জিনিয়ার তনি ,ইলিয়াছ খান ও ইসমাইল প্রমুখ।
Tag :
মে দিবস
















