Hi

ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্নহত্যা

  • Reporter Name
  • Update Time : ০৪:০২:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • ১১১ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় নয় মাসে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর গলায় ওড়না পেছিয়ে স্বামী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাও গ্রামে। নিহতের নাম রত্না বেগম (৩০)। স্বামীর নাম কামরুল ইসলাম (৩৫)। নিহত রত্না উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামের মুক্তার হোসেনের মেয়ে এবং কামরুল একই উপজেলার বর্তা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, দ্বিতীয় বাচ্চা প্রসবের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রী রত্নাকে নিয়ে স্বামী কামরুল ইসলাম নিজ বাড়ী থেকে শুক্রবার দুপুরে শশুর বাড়ী পালগাও আসে। রাতের খাবার শেষে তাদের প্রথম সন্তানকে তার নানাীর সাথে রেখে স্বামী-স্ত্রী পাশের অন্য একটি ঘরে ঘুমাতে যায়। রাত দশটার দিকে ছেলে কান্না কাটি শুরু করলে নানী মনোয়ারা বেগম ওই ঘরে গিয়ে ডাকাডাকি করলে দরজা না খোলায় সন্দেহ হয়। পরে দরজা ভেঙ্গে ঘরের মেঝেতে রত্নার রক্তাত মরদেহ ও গলায় ওড়না প্যাচানো অবস্থায় কামরুলের মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

ভালুকা মডেল থানার ওসি সামছুল হুদা খান জানান, পারিবারিক কলহের জের ধরে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ। ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

ভালুকায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্নহত্যা

Update Time : ০৪:০২:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪