Hi

ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় অটো চোর চক্রের দুই সদস্য আটক

  • Reporter Name
  • Update Time : ০১:১৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • ১৭১ Time View

মোঃ আকাশ আহমেদ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ময়মনসিংহ নান্দাইল থানার কামাটখালী এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে মোস্তফা (৪০), নেত্রকোনার পূর্বধলা থানার নারায়নডহর এলাকার মৃত রুস্তম আলীর ছেলে এরশাদুল (৩৭)।

গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার হবিরবাড়ী এলাকার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত ২৬ জুন দুপুরে হবিরবাড়ী এলাকার সিডস্টোর বাজার থেকে স্কয়ার মাস্টারবাড়ী যাওয়ার কথা বলে অজ্ঞাত ৪/৫ জন মিলে চালক মোশারফ হোসেনের একটি অটোরিকশা চুরি করে।

এ ঘটনায় থানায় মামলার পর অভিযানে নামে পুলিশ। বিভিন্ন সূত্র ধরে উপজেলার বিভিন্ন স্থান থেকে ওই চক্রের দুই জনকে আটক করা হয়। এসময় মোশারফের চুরি হওয়া অটোরিকশা সহ আরও চারটি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।

ভালুকা মডেল থানার এসআই আবুল কালাম আজাদ জানায়, অভিনব কায়দায় তারা দীর্ঘদিন ধরেই এ কাজ করে আসছিলো।

শুক্রবার রাতে এসআই আবুল কালাম আজাদ ও এসআই নূর কাশেম সহ সঙ্গীয় ফোর্স একটি অভিযান চালিয়ে তাদের আটক করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সৌমিক হাসান সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি মো: সবুজ গাজীর কৃতজ্ঞতা

ভালুকায় অটো চোর চক্রের দুই সদস্য আটক

Update Time : ০১:১৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩