বন্দর থানা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ১০:১২:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
- ১৭৩ Time View

মোঃ শহিদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
ফ্যাসিবাদী সরকারের দালাল মুক্ত সমাজ গঠন ও চাঁদাবাজ, দখলবাজ, ও নৈরাজ্যর প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ আগষ্ট রোজ সোমবার বিকাল ০৪ ঘটিকার সময় বিক্ষোভ মিছিলটি বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ড বাদামতলা ঈদগাহ মাঠ থেকে বের হয়ে ওয়ার্ডের বিভিন্ন সড়ক হয়ে ৩৮ নং ওয়ার্ড অফিস চত্বরে গিয়ে মিলিত সকলে একত্রিত হয়ে পথসভা করেন। বন্দর থানা যুবদলের সভাপতি সফিউল আযমের সভাপতিত্বে ও সদস্য সচিব নেজাম উদ্দিনের সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্দর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব হানিফ সওদাগর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাহেদ হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি -হাসান মুরাদ, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহেদ, সহ-সভাপতি কামরুজ্জামান,আলী আজম, যুগ্ম সম্পাদক মোঃ হোসেন মনা, বন্দর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন, মোঃ মহিউদ্দিন সহ থানা ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
উক্ত পথসভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রভাবশালী নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর নির্দেশে এলাকার সকল ধরনের ফ্যাসিবাদী সরকারের দালাল মুক্ত সমাজ গঠন,ও চাঁদাবাজ, দখলবাজ, নৈরাজ্যকে ছাত্র জনতার পাশাপাশি বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীরা শক্ত হাতে প্রতিহত করবেন। তারা আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নাম ভাঙ্গিয়ে যদি কোন নেতা কিংবা কর্মীও দখলবাজ ও চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থাকেন তাহলে তাদের কে ও চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। দলের স্বার্থে তাদেরকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেন, এবং এ বিষয়ে সকল নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে পথসভা শেষ করেন।
















