বদলে যাওয়া
-
Reporter Name - Update Time : ০৩:২৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- ১৫৩ Time View

কামরুল এহসান চন্দন
হেথায় আমার স্বেচ্ছায় নির্বাসন ।
তবুও বদলে যাওয়ার নিরন্তর প্রয়াশ ,
তবুও বদলে যেতে পারি না ।
নির্জনতায় একা বেশ ভালই আছি ।
ভাবনা লতায় মন জমিনে
আঁকছি স্বপ্নের রঙিন ছবি ।
ওই সব মন ছবিতে নেই কোন
অভিনেতা বা খলনায়ক ।
কলি যুগে মিথ্যার বেসাতি
অভিনয়ের নাটক ভাল লাগেনা ।
সহজ কথা ,সরলতা ম্রীয়মান
হয়ে গেছে আধুনিকতায় ।
মোবাইল,ফেসবুকের সহ যাত্রীরা এখন
প্রভাবকের ভূমিকায় ধারুন সফল।
অযোগ্য হয়ে যাচ্ছে -সে সব
কিংবদন্তি মহানায়কদের কথামালা ?
অচল মূদ্রার মতন অযতনে
বীবর্ণ হয়ে পড়ছে আপন স্বকীয়তা ।
শ্যওলা যেন ষ্বর্ণ লতার মত ছেয়ে ফেলেছ দশ দিগন্ত,
ঘুম ভেঙ্গে কি দেখবো ? সব ঠিক আছে আগের মতন?
আমার স্বপ্নের ছবিরা ফিরে পেয়েছে মূদ্রার সেই চকচকে রং ।
বদলে যেতে গিয়েও বদলে যেতে পারিনা কঠিন বাস্তবতায় ।
বদলে যাওয়া তো আজকাল খুব সহজ ,
বদলে যেতে দেখি সহসাই
তবুও যেন কেন বদলে যেতে পারি না ।
























