বগুড়ায় পল্লীতে পরকীয়া করতে গিয়ে স্বামীর হাতে ধরা খেলো স্ত্রী
-
Reporter Name - Update Time : ০৫:১৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
- ১৪৮ Time View

মিজানুর রহমান মিলন ,বগুড়া জেলা প্রতিনিধি :
এক সন্তানের জননী অবিবাহিত যুবকের সাথে পরকীয়া করতে গিয়ে হাতে নাতে ধরা খেল নিজ স্বামীর হাতে। ঘটনাটি ঘটেছে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের চাঁদমুহা হাট পাড়া গ্রামে। বিয়ের দাবিতে যুবকের বাড়ির সামনে অনশনে বসেছে ঐ মহিলা। নানা ভাবে ঘটনাটি ধামা চাপা দেয়ার জোর চেষ্টা চালাচ্ছে এলাকার কয়েকজন টাউট বাটপার। এনিয়ে ঐ মহিলা ও তার স্বামীর পালটা-পালটি বক্তব্য সোসাল মিডিয়ায় তোলপাড়।
ঐ মহিলার স্বামী মুনছুর রহমান পেশায় একজন রাজ মিস্ত্রি, তিনি জানান, গত শুক্রবার কাজ শেষে আমি বাড়িতে ফিরে খাওয়াদাওয়া সেরে বাড়ির বাহিরে বাজারে দিকে চলে যাই। যেকোন কারণে আমার বাড়িতে আসতে দেরি হয়। আমি যখন বাড়ি ফিরি তখন প্রায় রাত ২টা বাজে বাড়ির পাশের বাগানের মধ্যে কে বা কারা কি যেন করছে। আমি চোর মনে করে এগিয়ে গিয়ে দেখি আমার স্ত্রী প্রতিবেশি তরিকুল ইসলাম তারেক এর সাথে আপত্তিকর অবস্থায়। তখন আমি চিল্লাচিল্লি করলে তারেক পালিয়ে যায়। মুনছুরের স্ত্রী এক সন্তানের জননী ছালমা জানান, দীর্ঘ ৩বছর হলে তারেকরে সাথে তার পরকিয়ার সম্পর্ক। তারেক বিয়ের প্রোলভন দিয়ে তার সাথে সম্পর্ক করেছে। এখন ঘটনা জানাজানি হওয়ার পর তারেক আর আমাকে বিয়ে করতে চাচ্ছেনা। তাই বিয়ের দাবিতে আমি তারেকের বাড়ির সামনে অনশন করছি। বিয়ে না করলে আমি আত্নহত্যা করব। এসব কথা বিভিন্ন সাংবাদিকদের বলেছি এবং তারেকের সংঙ্গে ফোন আলাপের অডিও দিয়েছি বলে সে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এমনকি গ্রামের কয়েকজন মাতবর টাকা নিয়ে আমার স্বামীকে মিমাংসা করার চাপ দিচ্ছে। এব্যাপারে ঐ মহিলার স্বামী মুনছুর রহমান বলেন, আগে যা বলেছি ভুলে যান, আমার জীবনের দাম আছে । আমাকে যদি কেউ মেরে ফেলে তার দায় কে নিবে। অতএব গ্রামের মাতবররা য়ে ভাবে মিমাংসা করতে বলে আমি সে ভাবেই করব। এই কয়দিন ফেসবুকে যা বলেছি , এখন আর বলবনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভাইরাল হওয়া প্রসঙ্গে মুনছুর বলেন, আমি গরিব, পেশায় রাজ মিস্ত্রি, সবার জন্য সব বিচার চাওয়া ঠিক না। এমন হবে কোনোদিন ভাবিনি। দেরিতে হলেও আমার স্ত্রী তার ভুল বুঝতে পেরেছে। আমরা পেছনের সব ভুলে সংসারে সুখী হতে চাই। তাই সবার প্রতি অনুরোধ যারা আমার এবং আমার স্ত্রীর বক্তব্যের ভিডিওটি ফেসবুকে দিয়েছেন তারা ডিলিট করে দেবেন। এব্যাপারে তারেকের সংঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।






















