শিরোনামঃ
ফুল
-
Reporter Name - Update Time : ১২:০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- ১৮২ Time View

ফুল তুমি অনেক সুন্দর!
তুমি অপরূপা রমনীর খোঁপায়।
তুমি চঞ্চলা হরিণী কিশোরীর এলো চুলে।
তুমি না বলা ভালোবাসা,
কিশোরের হাতে এক গুচ্ছ গোলাপ।
তুমি পবিত্র রক্তজবা পূজোর থালাতে।
তুমি ভালোবাসার প্রথম প্রহর কনের হলুদ সন্ধ্যায়।
ধর্ম, বর্ণ, নির্বিশেষে
গোলাপ, গাঁদা, জুঁই, চামেলি, রজনীগন্ধা, যে রূপেই তুমি আসো না কেনো!
তুমি চির যৌবনা শত জনমেও!!!
Tag :
কবিতা
জনপ্রিয়





















