ফুলবাড়িয়ায় ৭৪তম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
-
Reporter Name - Update Time : ০৩:২২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- ২১২ Time View

মোঃ শফিকুল ইসলাম,
সারা বাংলাদেশের ন্যায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকাল ১১ টায় ফুলবাড়িয়া ডাক বাংলো থেকে র্্যালি শুরু হয়ে বঙ্গবন্ধু স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এডভোকেট মোসলেম উদ্দিন এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাবেক সফল চেয়ারম্যান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলা থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সহকারী পাবলিক প্রসিকিউটর ( এ.পি.পি) এডভোকেট মফিজ উদ্দিন মন্ডল,মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য ফারজানা শারমিন বিউটি, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মজিবর রহমান খান, , কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মনির আহমেদ চঞ্চল, ১১ নং রাধাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিমুল, দেওখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন নিশি, ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান জামান, যুবলীগের আহবায়ক আব্দুল কদ্দুছ প্রমুখ



























