ফুলবাড়িয়ায় সাজু- কবির সহ ৪ জনের জেল
-
Reporter Name - Update Time : ০২:৪৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- ১৪৪ Time View

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিআর মামলা নং- ৫৬৫/১৭ সাজু- কবির,সোহেল ও জামান এদের ৩ মাসের সাজা দিয়েছে আদালত। গতকাল সোমবার
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার বাদীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট কেবিএম আমিনুল ইসলাম খাইরুল সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাযায়,তাদের বিরুদ্ধে গত০৮/০৫/২০১৭ তারিখে ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়। সেই মামলার আসামি ফুলবাড়িয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান আব্দুল হাই মাষ্টার অবঃ তার দুই পুত্র সাজু- কবির সহ আর আরও দুই জনকে আদালত তাদেরকে সাজা দিয়েছে।সোমবার( ১৭ জুলাই) তাদের মধ্যে শাহজাহান কবির সাজু হাজিরা দিলেও রায়ের সময় অনুপস্থিত থাকে আর ৩ জন হাজিরা দেয় নাই। ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে।
বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট কেবিএম আমিনুল ইসলাম খাইরুল।
বিবাদী পক্ষের মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট আজিজুর রহমান।













