শিরোনামঃ
ফুলবাড়িয়ায় জাতীয়তাবাদী কৃষক দলের ৩ মাস ব্যাপি লিফলেট বিতরণ শুরু
-
Reporter Name - Update Time : ০৬:২৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- ১৪৯ Time View

মোঃ শফিকুল ইসলাম ফুলবাড়িয়া, ময়মনসিংহঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের তিন মাস ব্যাপি ইউনিয়ন কৃষক সমাবেশ সফল করার লক্ষে আজ শুক্রবার বিকেলে ফুলবাড়িয়া পৌর সদরের বিভিন্ন স্থানে দোকান পাট ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেছেন । এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ফুলবাড়িয়া উপজেলা শাখার সম্মানিত আহবায়ক মীর আসির উদ্দিন -শিখন এবং সদস্য সচিব মোঃ আতাহার আলী আকন্দ কাজল । আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মোঃ ফজলুল হক ফজলু, মোঃ শাহজাহান মীর, বিল্লাল হোসেন, ইব্রাহিম ও উপজেলা কৃষক দল নেতা মোঃ আব্দুল্লাহ আল কাফি শিহাব, মীর মোঃ নুরুল আখের, মোঃ ইমান আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Tag :
ফুলবাড়িয়া
জনপ্রিয়























