ফুলপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত ইউ এনও’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৯:৩৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- ১১৩ Time View

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি ফুলপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।গতকাল ০৪নভেম্বর২৪ (সোমবার) বিকাল ঘটিকার ৫টাশ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ফুলপুর প্রেসক্লাবের প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ। সভায়,বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারি সেবা প্রদানের বিষয়সহ মাদক, বাল্যবিবাহ ও সমাজের নানাবিধ অপতৎপরতা বন্ধে ইউএনও সাদিয়া ইসলাম সীমা সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, আপনাদের সহযোগিতায় সকল দপ্তরে সেবার মান বৃদ্ধির চেষ্টা অব্যাহত থাকবে। সবায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদি,সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার।প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর মুকুল, এটিএম রবিউল করিম রবি কামরুল ইসলাম খান আব্দুল্লাহ আল সায়েম লীঠু, সহ অপরাপর সাংবাদিক নেতৃবৃন্দ। সভা সঞ্চালনায় ছিলেন দৈনিক সাউথ এশিয়ান টাইমস পত্রিকার বিভাগীয় করসপন্ডেন্ট সেকান্দর আলী। উল্লেখ্য যে, উপজেলা নির্বাহী অফিসার পদাধিকার বলে ফুলপুর প্রেসক্লাবের সভাপতি।












