Hi

ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুর ইমাদপুর থেকে মৃত দেহের কঙ্কাল উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৮:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • ১১৯ Time View

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে শনিবার ৩০নভেম্বর দুপুরে সংবাদ পাওয়া যায় যে, ফুলপুর থানাধীন ৬নং পয়ারী ইউনিয়নের ইমাদপুর মোড়ল বাড়ীর পশ্চিম পাশে নাহিন ব্রিকস্ ফিল্ডের ৩০০ মিটার পশ্চিমে জনৈক মোশারফ হোসেন(৪৭) পিতা-মৃত শরাফ উদ্দিন মেম্বার, সাং-পয়ারী ২য় খন্ড এর ধানক্ষেতে একজন অজ্ঞাতনামা প্রাপ্ত বয়স্ক ব্যক্তির মৃত দেহের কঙ্কাল পাওয়ার সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা অফিসার ইনচার্জ, মোঃ আব্দুল হাদি, ফুলপুর থানা, অন্যান্য অফিসার ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। মৃত ব্যক্তির লিঙ্গ সনাক্ত করা সম্ভব হয়নি। উক্ত সংবাদ প্রাপ্তির পর পরই মোঃ মাকসুদুর রহমান, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) ময়মনসিংহ ঘটনাস্থল পরিদর্শন করেন । উক্ত বিষয়ে সিআইডি এবং পিবিআই ময়মনসিংহকে সংবাদ দিলে, সিআইডি এবং পিবিআই এর ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদি ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন এই বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ফুলপুর ইমাদপুর থেকে মৃত দেহের কঙ্কাল উদ্ধার

Update Time : ০৮:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪