ফুলপুরে রহিমগঞ্জ ইউনিয়নে পাকা রাস্তা ও স্বাস্থ্য উপকেন্দ্রের নতুন ভবন উদ্বোধন করেন
-
Reporter Name - Update Time : ০৩:৩০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
- ১৭৪ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে ২০সেপ্টেম্বর বৃহস্পতিবার ৭নং রহিমগঞ্জ ইউনিয়নের আওয়ামীলীগ আয়োজিত জনসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃএহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল। ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক উপজেলার সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান।
ফুলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল,
ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃআব্দুল্লাহ আল মামুন। তারাকান্দা থানার অফিসার ইন চার্জ মোঃ আবুল খায়ের সোহেল, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবির, গ্রামাউস এর নির্বাহী পরিচালক ও সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল খালেক,পৌর মেয়র বাবু শশধর সেন, ইউপি চেয়ারম্যান একরামুল হোসেন চৌধুরী পান্না,রহিমগঞ্জ ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ সরকার। সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক ছাত্রলীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, ছাত্র লীগের সভাপতি ইরশাদ হোসাইন লিমন ও সাধারন সম্পাদক তানিম আহমেদ শাওন প্রমুখ।
এসময় মন্ত্রী মহোদয় দেড় কিঃমিঃ পাকা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও ইউনিয়ন এর স্বাস্থ্য উপকেন্দ্র নতুন ভবন উদ্ভোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


















