ফুলপুরে মাটি পরীক্ষা ও সার সুপারিশ কার্ড বিতরণ
-
Reporter Name - Update Time : ০৭:০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- ১১৪ Time View

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে মাটি পরীক্ষা ও সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়েছে।
তিন দিনব্যাপী প্রশিক্ষণশেষে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৫০ জন কৃষককে প্রশিক্ষণশেষে তাদের মাঝে সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়। এতে ময়মনসিংহ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. ফারুক আহাম্মেদ। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রূপসী ইউনিয়ন প্রশাসক কামরুল হাসান কামুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ভ্রাম্যমাণ প্রশিক্ষণ টিম লিডার মো. খায়রুল ইসলাম বাশার, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হাছিবুল হক, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুর রহমান, সাংবাদিক মো. আব্দুল মান্নান, মোস্তফা খান, রূপসীর কৃষক মীর আবু নাঈম, গোদারিয়ার কৃষক নজরুল ইসলাম প্রমুখ।












