Hi

ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে বিট পুলিশিং সমাবেশ ও গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১২:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
  • ২০১ Time View

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃমোঃকামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে বিট পুলিশিং সমাবেশ ও গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়েছে। ফুলপুর থানার আয়োজনে সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার দুপুরে এই অনুষ্ঠান হয়।

বিট পুলিশিং সমাবেশ ও গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম-সেবা) এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, পৌর মেয়র আওয়ামী লীগ নেতা মি. শশধর সেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান শাহ আলী, সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদার।
উক্ত অনুষ্ঠানে ফুলপুরের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ, প্রতিষ্ঠান প্রধান, গ্রাম পুলিশ বৃন্দ, বিশিষ্টজন সহ সকল স্তরের জনগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র ও ফুলপুর থানা এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন শুভ উদ্বোধন করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র

ফুলপুরে বিট পুলিশিং সমাবেশ ও গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ

Update Time : ১২:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩