Hi

ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে পিতা-পুত্রদের পাঁচ বছরের বিরোধ নিষ্পত্তি হলো বিট পুলিশিং এর মাধ্যমে

  • Reporter Name
  • Update Time : ০১:০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
  • ২২৫ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান

ময়মনসিংহের ফুলপুরে চলছে বিট পুলিশিং কার্যক্রম। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যার সমাধান করা হচ্ছে।
জানা যায়, ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের সাথে তার পুত্রদের দীর্ঘ ৫ বছর যাবৎ বিরোধ চলে আসছিল। পিতা-পুত্রদের মাঝে এই বিরোধের কথা জানতে পারেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন। পরে তিনি বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ মে) বিকালে পিতা-পুত্রদের মাঝে বিরোধ মিমাংসার জন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিট পুলিশিং কমিটির সদস্যদের নিয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের বাড়িতে বসেন। উভয় পক্ষের সাথে আলোচনার পর বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ও তার পুত্রদের দীর্ঘ ৫ বছর যাবৎ চলে আসা বিরোধ নিষ্পত্তি করেন।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ভাইটকান্দি ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী সরকার স্বপন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। বিট পুলিশিং কার্যক্রমে এলাকার স্থানীয় জনসাধারন খুব খুশি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে পিতা-পুত্রদের পাঁচ বছরের বিরোধ নিষ্পত্তি হলো বিট পুলিশিং এর মাধ্যমে

Update Time : ০১:০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩