ফুলপুরে ঘন ঘন উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা, দোকানের জন্য ওরা চায় স্থায়ী ঠিকানা
-
Reporter Name - Update Time : ০৬:৪১:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- ১৫০ Time View

মোঃ কামরুল ইসলাম খান, ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে গত ১৬ মে রাস্তার পাশে গড়ে উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ফুলপুর বাসস্ট্যান্ডকে যানজট মুক্ত ও পরিচ্ছন্ন ফুলপুর গড়তে উপজেলা প্রশাসন ও ফুলপুর থানার যৌথ উদ্যোগে ওই অভিযান পরিচালনা করা হয়। এরপর আবার উনারা ফুটপাতে দোকান নিয়ে বসে গেলেন। ভাষা সৈনিক এম শামসুল হক চত্বর বর্তমানে অটোরিকশা ও মাহেন্দ্র গাড়ির দখলে। দখলে না নিয়েই বা করবে কি? একদিন দোকান বন্ধ থাকলে তো ওদের চুলায় আগুন জ্বলে না! তাই অসহায় মেহনতি এসব খেটে খাওয়া মানুষ যত্র তত্র দোকান নিয়ে বসে পড়েন বা বসতে হয়। এখন তাদের প্রশ্ন হলো, কিছুদিন পর পর আমাদেরকে উচ্ছেদ করেন, আমাদেরও তো সংসার আছে, পরিবার পরিজন আছে। ফুটপাতে না বসলে আমরা বসবো কোথায়? সুনির্দিষ্ট কোন জায়গা থাকলে আমরা হয়তো ফুটপাতে বসতাম না। স্থায়ী একটা জায়গায় বসে আমরা ব্যবসা-বাণিজ্য করে ফ্যামিলি চালাতে চাই। এটা কি আমাদের দোষ? আমরা তাহলে কোথায় যাব? সরকার আমাদেরকে স্থায়ী একটু ব্যবস্থা করে দিক। আমরা যাতে দোকান করে আমাদের সংসারটা চালাতে পারি। ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান করার ব্যবস্থা করে না দিয়ে বার বার উচ্ছেদ অভিযান চালালেও ফুটপাত রক্ষা বা শহরকে যানজটমুক্ত রাখা সম্ভব হবে না। ঈদুল আজহাকে সামনে রেখে সড়ক যানজটমুক্ত রাখতে দরকার আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন করা। এ ব্যাপারে সাধারণ জনগণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।




















