প্রদীপ প্রজ্জ্বলন করে পালিত হল ফরিদপুরের ডেমড়ায় গণহত্যা দিবস
-
Reporter Name - Update Time : ০৯:২২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- ১৩৭ Time View

শামীম আহমেদ পাবনা প্রতিনিধিঃ- গণহত্যা দিবসে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যেদিয়ে বিনম্র শ্রদ্ধায় সকল শহিদের স্বরণ করে পাবনা জেলা ফরিদপুর উপজেলা ডেমড়া ইউনিয়নে। সোমবার ২৫ মার্চ সন্ধ্যায় দিবসটি পালন উপলক্ষ্যে পাবনার ফরিদপুর উপজেলা ডেমড়া ইউনিয়নে বদ্ধভৃমি ও শহীদ মিনার চত্বরে প্রদীপ প্রজ্জ্বলন করেন । ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে অপারেশন সার্চলাইট নামে পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক নির্মম গণহত্যায় নিহত ও আক্রান্তদের স্মরণে বাংলাদেশে দিবসটি শ্রদ্ধায় পালন করা হয়। ঐদিন পাকিস্তানি সামরিক বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) স্বাধীনতা আন্দোলনকে দমিয়ে রাখতে বুদ্ধিজীবী এবং আপামর বাংলার নিরস্ত্র ঘুমন্ত জনগণের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। এ বর্বোরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে একটি জঘণ্যতম অধ্যায়। গণহত্যায় অসংখ্য বুদ্ধিজীবীসহ সাধারণ মানুষ শহীদ হয়। এ কারণেই ২০১৭ সালের ১১ মার্চ বাংলাদেশ জাতীয় সংসদে দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। পাবনা জেলা ফরিদপুর উপজেলা ডেমড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দিবসটি আন্তর্জাতিক স্বীকৃতির জন্য দাবি জানানো হয়। প্রদীপ প্রজ্জ্বলনে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শিরীন সুলতানা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ গোলাম হোসেন গোলাপ সহকারি ভৃমি কমিশনার মোছাঃ মুরশিদা খাতুন ডেমড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জুয়েল রানা সহ আরো উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দসহ এলাকার নেতৃবৃন্দ সুধী সমাজ উপস্থিত ছিলেন।






















