Hi

ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পারভেজ হত্যার খুনিদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ১৪০ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:—
ময়মনসিংহের ভালুকায় পারভেজ হত্যার বিচারের দাবিতে ঢাকা—ময়মনসিংহ্ মহাসড়ক অবরোধ করে এলাকা বাসী।

সোমবার ২১ এপ্রিল দুপুরে পারভেজ হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান। এসময় দুইপাশের সড়কে প্রায় ১ঘন্টা ধরে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে সেনাবাহিনী এবং ভালুকা মডেল থানার পুলিশ এসে অবরোধকারীদের সাথে কথা বলে দ্রুত বিচারের আশ^াস দিলে অবরোধ তুলে নেয়। পরে মহাসড়ক স্বাভাবিক ভাবে যান চলাচল শুরু করে।

উল্লেখ্য, রাজধানী বনানীতে অবস্থিত বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২৪) গত ১৯ এপ্রিল বিকালে হাসাহাসির জের ধরে জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করলে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আট জনকে আসামী করে আরও অজ্ঞাতনামা ২০/৩০ জনের বিরুদ্ধে নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির রোববার (২০ এপ্রিল) বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন।

নিহত জাহিদুল ইসলাম পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র ছিলেন।

নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ ময়মনসিংহের জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়ন কাইচাঁন গ্রামে সৌদি প্রবাসী জসিম উদ্দিনের একমাত্র ছেলে ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় আগামী ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী , আরমান মীর

পারভেজ হত্যার খুনিদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

Update Time : ০৫:৪৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫