শিরোনামঃ
পাবনায় ছাত্র-জনতার মিছিলে গুলি চালানো মামলার আসামী সানি গ্রেফতার
-
Reporter Name - Update Time : ১২:৫০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- ১৭৯ Time View

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি :পাবনায় ছাত্র-জনতার গনমিছিলে গুলি চালিয়ে হত্যা চেষ্টা মামলার এজাহার নামীও আসামি মো: সানি ওরফে কিলার সানিকে (২৮) গ্রেফতার করেছে র্যাব।
১৬অক্টোবর দুপুরে র্যাব-১২,সিপিসি-২ পাবনার একটি আভিযান দল পাবনা সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়,গ্রেফতারকৃত সানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে হত্যার চেষ্টার অভিযোগে পাবনা থানায় দায়েরকৃত একটি মামলার এজাহার নামীও আসামী। তার বিরুদ্ধে উক্ত থানায় অস্ত্র আইনেও একটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত সানির বাড়ী পাবনা পৌর এলাকার কুঠিপাড়া ডায়মন্ড ওয়ার্কশপ এলাকায়। তার পিতার নাম মো: জালাল প্রামানিক।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সানিকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Tag :
পাবনা
জনপ্রিয়












