Hi

ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় গলা কেটে যুবককে হত্যা

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ১৫৪ Time View

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:-পাবনার আতাইকুলায় ইসলামিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মো. আসিফ (৩২) নামের এক যুবককে গলা কেটে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার বিশেষ অঙ্গও কেটে ফেলে দুর্বৃত্তরা। নিহত আসিফ আতাইকুলা থানার পীরপুর এলাকার আসলাম মোল্লার ছেলে। গত ৪ মাস আগে তিনি পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়িতে এসেছেন।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে আতাইকুলার গঙ্গারামপুরের আকিজ ঝুট মিলের পশ্চিম পাশে নটাবিল ডিপ টিউবিওয়েল পাশে আলতাবের খেতের আইলের উপর জবাই করা আসিফের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তাৎক্ষণিক পুলিশ এসে আজ শুক্রবার সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।

খোঁজ নিয়ে জানা গেছে, এ যুবক আসিফের সঙ্গে গঙ্গারামপুর এলাকায় প্রায় ৪ বছর আগে (চাচাদের বাড়িতে থাকা) একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর মাথায় সমস্যা হলে বছরখানেক আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি (তালাক) হয়। এর পর সে পাবনা মানুষি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ভাল হয়ে বাড়ি আসেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) কাছারপেুর একটি ইসলামিক অনুষ্ঠানে আসছিলেন আসিফ। অনুষ্ঠান থেকে ফেরার পথে সাবেক স্ত্রীর চাচাদের বাড়িতে আসছিলেন। সেখান থেকে আসিফের বাড়িতে ফোন দিয়ে জানানো হয়, আপনার ছেলে আমাদের বাড়িতে আসছে দ্রুত নিয়ে যান।এরপর সকালে তার গলাকাটা মরদেহের খবর পাওয়া যায়।
নিহতের ছোট ভাই নিরব হোসেন বলেন, ‘গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে বাড়ি থেকে বের হয়ে বিকেলে বাড়িতে এসে খাওয়া-দাওয়া করে কাছারপুরের একটি অনুষ্ঠানে যান। এরপর বাড়িতে ফিরে আসেননি। সকালে একটি হত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের লাশ দেখতে পাই। তিনি বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক হলেও জবাই করে হত্যা ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

পাবনায় গলা কেটে যুবককে হত্যা

Update Time : ০৬:৩৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪