Hi

ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পানবাজারে কেচিনো খেলাকে কেন্দ্র করে যুবককে পেটানোর অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • ২৩১ Time View

রংপুর প্রতিনিধি: রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের পানবাজারে কেচিনো খেলাকে কেন্দ্র করে এক যুবককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। পিটুনি খেয়ে আহত যুবক আজিজুল ইসলাম কোতয়ালী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এদিকে, গ্রামে গ্রামে মোবাইল কেচিনো খেলে করে নিরবে নিঃস্ব হচ্ছে অনেকেই। মুখ খুলে কেউ কিছু বলছে না। সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে মোবাইলে কেচিনো খেলার একটি ডিলার সিন্টিকেট গড়ে উঠেছে। উঠতি বয়সের যুবকরা এর কর্ণধার। বেকার হলেও তিন সাড়ে তিন লাখ টাকা দামের দ্রæতগতির মোটরসাইকেল ব্যবহার করে থাকে ডিলার সিন্টিকেটের সদস্যরা। কেউ কেউ গড়ে তুলেছে পাকাবাড়ী। অনেকেই আবার ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে মোবাইল কেচিনো খেলার ডিলার হয়ে হঠাৎ ধনী হয়ে উঠেছে। অন্যদিকে, মনিরুজ্জামান নামের একজন অভিভাবক অভিযোগ করে বলেন, আমার ছেলেটা এইচএসপি পাশ করেছে। মোবাইলে কেচিনো খেলায় আসক্ত হওয়ায় বিভিন্ন জনের কাছে প্রায় চারলাখ টাকা ধারদেনা ও সুদের উপর নিয়ে এখন ঢাকায় পালিয়ে গিয়ে গার্মেন্টস এ চাকুরী করছে। তার ধারদেনার টাকা পরিশোধ করার জন্য আমাকে জমি বিক্রি করতে হবে। এছাড়া কোন পথ নেই। আজিজুল ইসলামের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মোবাইলে কেচিনো খেলার টাকার বিরোধ নিয়ে পানবাজার বালাপাড়া গ্রামের রুবেল মিয়া ও হামিদুল মিয়ার সাথে দ্ব›দ্ব চলে আসছিল। সম্প্রতি তাকে গালিগালাজ করার বিরোধীতা করলে রুবেল ও হামিদুল ক্ষিপ্ত হয়ে তাকে এলাপাতারি কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে ছিলাফুলা কালশিরা জখম করে। তার পকেটে থাকা প্রায় সাড়ে ৭ হাজার টাকা বের করে নিয়ে ভয়ভীতি দেখায়। এ কারণে সে থানায় লিখিত অভিযোগ দিয়ে প্রতিকার ও জীবনের নিরাপত্তা দাবি করেন। এ ব্যাপারে কথা হলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার সরকার জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। মোবাইলে কেচিনো খেলার সিন্ডিকেট চিহ্নিত করে আ্ইনে আওতায় আনা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধোবাউড়ায় শ্রমিকদের জিম্মি করে বাস চলাচল বন্ধের অভিযোগ

পানবাজারে কেচিনো খেলাকে কেন্দ্র করে যুবককে পেটানোর অভিযোগ

Update Time : ০৪:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩