নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধে আঃ লতিফ এর নেতৃত্বে নিরীহ পরিবার এর বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট
-
গোলাম কিবরীয়া পলাশ - Update Time : ০৯:০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
- ১৭৭ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত এবং পারিবারিক বিরোধ এর জের ধরে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে এক নিরীহ পরিবার এর বাড়িতে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালিয়েছে প্রতিপক্ষের আঃ লতিফ গংরা। স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়ায় প্রতিপক্ষরা নিরীহ পরিবার এর বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
গত( ১৫ এপ্রিল ) সোমবার দুপুরে নান্দাইল উপজেলার উত্তর মুশুলী এলাকার মোছাঃ আনুয়ারা বেগম এর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আনুয়ারা বেগম বাদী হয়ে জেলা ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৯ নং আমলী আদালতে ১১ জন কে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। নান্দাইল সি. আর মোকাদ্দমা নং- ৮৩/২০২৪।
ভুক্তভোগী মোছাঃ আনুয়ারা বেগম জানান, অভিযুক্তদের সাথে জমিজমা ও পারিবারিক বিষয়াদি নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। উক্ত বিষয় নিয়ে স্থানীয় দরবার শালিস করেও মীমাংসা না হওয়ায় পরবর্তীতে আমার ভাই মোঃ আল আমিন বাদী হয়ে বিজ্ঞ আদালতে ১১১/১৬ ও ১০৮/১৬ মামলা দায়ের করে। মামলা দায়েরের পর ও অভিযুক্তরা বিরোধ পূর্ণ জমি জোর পূর্বক বে দখল করার জন্য পায়তারা চালিয়ে আসছিলো।
এর জের ধরে ঘটনার দিন গত ১৫ এপ্রিল পূর্ব পরিকল্পিত ভাবে আঃ লতিফ এর নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে আমার নাম ধরে ডাকাডাকি ও অকথ্য ভাষায় গালাগালি করলে আমরা বাড়ির বাইরে এসে গালাগালি করার কারন জিজ্ঞেস করলে অভিযুক্ত মোঃ দুলাল মিয়া ক্ষিপ্ত হয়ে তার সাথে থাকা অপরাপর অভিযুক্ত মোঃ তারসিফ, মোঃ হারেছ মিয়া,মোঃ জুলহাস মিয়া, মোঃ তানজিল মিয়া, মোঃ আঃ ছালাম,মোঃ রফিকুল ইসলাম, আঃ সাত্তার, ছাইফুল,মোঃ আজম’রা সবাই মিলে দেশীয় অস্ত্র নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা সহ টানা হেচড়া করে শ্লীলতাহানি করে এবং আমার পরিবারের লোকজন কে এলোপাতাড়ি মারধোর করে জখম করে।
বিরোধ পূর্ণ জমি বাদী ডিক্রী পাওয়ার পর অভিযুক্ত আঃ লতিফ আমার কাছে ২,০০০০০( দুই লক্ষ) টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে রায় ও ডিক্রীকৃত সম্পত্তিতে প্রবেশ করতে দিবে না বলে হুমকি দিয়ে আমার ২ টি বসত ঘরে অনধিকার প্রবেশ করে ঘরের মূল্যবান আসবাবপত্র ভাংচুর করে প্রায় ৮,০০০০০ (আট লক্ষ) টাকার ক্ষয়ক্ষতি করে এবং ঘরের ভিতরে সুকেজ ভেঙে গরু বিক্রি করে জমি বন্ধকের জন্য রাখা ২,০০০০০(দুই লক্ষ) টাকা এবং স্টীলের আলমারি ভেঙে আলমারিতে রক্ষিত ০৫ ভরি স্বর্ণের গয়না লুট করে নিয়ে যায় এবং এ বিষয়ে মামলা মোকদ্দমা করলে আমার পরিবারের লোকজন কে খুন করে লাশ গুম সহ নিজেদের ঘরে নিজেরাই আগুন দিয়ে মিথ্যা মামলা দিয়ে দেশান্তর করার হুমকি প্রদান করে। আশেপাশের লোকজন ঘটনা প্রত্যক্ষদর্শী তারা এই তান্ডবলীলা দেখেছে।
উক্ত বিষয়ে থানায় মামলা দায়ের করতে গেলে থানা কর্তৃপক্ষ বিজ্ঞ আদালত মামলা দায়েরের পরামর্শ দেন।
এঘটনায় জড়িতদের বিচার দাবী করেন ভুক্তভোগী মোছাঃ আনুয়ারা বেগম ।
















