নগরকান্দা থানা পুলিশের যৌথ অভিযানে ভুয়া ডিবি পুলিশ পরিচয়কারী আটক – ৩
-
Reporter Name - Update Time : ০১:৫৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
- ১২৬ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশের যৌথ অভিযানে ১৫ ই জুন বুহস্পতিবার গভীর রাতে উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া এলাকা থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয় প্রদানকারী চক্রের ৩ সদস্য কে গ্রেফতার করেেন।
ভূয়া ডিবি পুলিশ পরিচয়কারীরা হলেন ভাঙ্গা থানার সুখনী গ্রামের মতিউর রহমানের পুত্র জিয়ামিন সরদার(৩৪) ।শুয়াদী গ্রামের বাসিন্দা মৃত মোস্তফা মাতব্বরের পুত্র তারা মিয়া ওরফে তারেক (৩৩) । ঝাটুরদিয়া গ্রামের বাসিন্দা জামাল খানের পুত্র মোঃ সোহেল খান(৩২)। নগরকান্দা থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তার করেন।
দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে পথচারীদের জিম্মি করে তারা লুটে নেয় টাকাপয়সা মুল্যবান জিনিস পত্র। গত ১৩ ই মে উপজেলার জয়বাংলা নামক স্থান থেকে রিজাউল মন্ডল (১৮) ও রুমান এদের নিকট থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে নগদ ৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া সহ তাদের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে। রিজাউল বাদী হয়ে নগরকান্দা থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে নগরকান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে ভূযা ডিবি পুলিশ পরিচয়কারী চক্রের ৩ সক্রিয় কে আটক করেন।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন বলেন বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা রুজু করে শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।




















