Hi

ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, যুবক আটক

  • Reporter Name
  • Update Time : ০৪:৪০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • ১৯২ Time View

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে (২৯) ধর্ষণের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে রাসেল (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে রাসেলকে আসামী করে থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।

আটককৃত রাসেল উপজেলার ভীমপুর ইউনিয়নের বাগাচারা আদর্শ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার কশবা গ্রামের ভিকটিম গৃহবধূর স্বামীর সাথে মনোমালিন্য হয়। সে রাগে স্বামীর উপর অভিমান করে গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার ভীমপুর ইউপির বাগাচারা আদর্শ গ্রামে তার ফুফাতো বোনের বাড়িতে যাওয়ার জন্য আসে। সে প্রথমে হাপানিয়া বাজারে পৌঁছে। এরপর সে বাগাচারা মোড়ে আসে। সেখানে সে তার বোনের বাড়ি চিনতে না পারলে মোড়ের কিছু মানুষকে জিজ্ঞাসা করে। তারা তার বোনের নাম শুনে তাকে চিনতে পারে না। এরমধ্যে রাসেল এসে কৌশলে তাকে নিয়ে বাজারের পার্শ্বে চলে যায় এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা জানতে পেরে খোজাখুজি করে তাকে সেই অবস্থায় রাতে তার বোনের বাড়িতে পৌঁছে দেয়।

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমীন বলেন, এ ঘটনায় মামলা দায়ের হলে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং আটককৃতকে আগামীকাল বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

নওগাঁয় এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, যুবক আটক

Update Time : ০৪:৪০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩