Hi

ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় অবিবাহিত কিশোরীর সন্তান প্রসব এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি

  • Reporter Name
  • Update Time : ১১:০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ১২৯ Time View

মিজানুর রহমান মিলন, বগুড়া জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় ১৩ বছর বয়সী অবিবাহিত এক কিশোরীর সন্তান প্রসব নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে। পরিবারের অভিযোগ ধর্ষিত হয়েছে। এ আলোচিত ঘটনাটি এখন নওগাঁ জেলাতে ‘টক অব দ্যা নিউজ’ পরিণত হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের উত্তর আধাইপুর গ্রামের দেলোয়ার হোসেন নামে এক যুবক ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। এতে করে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ।ভুক্তভোগী ওই কিশোরীর মা জানান, তিনি অসুস্থ হওয়ায় ঐ ছেলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আসা করে। সিজারিয়ান করে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মেয়েকে বাড়িতে রেখে যায় অভিযুক্ত। তার স্বামীর অনুপস্থিতিতে দেলোয়ার তার মেয়েকে প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে। তিনি আরো জানান, গত কয়েক দিন আগে তার মেয়ে বমি করতে থাকে অসুস্থ হয়ে পড়লে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করানোর পড় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানান তার মেয়ে ৮ মাসের বেশি গর্ভবতী। তার মেয়ের শারীরিক অবস্থা খারাপ হলে বগুড়া টিএমএসএস মেডিকেলে ভর্তি করলে ডাক্তারের পরামর্শে মঙ্গলবার (২৪ শে ডিসেম্বর) সিজারিয়ান অপারেশন করা হয়। এদিকে কিশোরীর সন্তান প্রসবের ঘটনা জানাজানি হলে এলাকায় সমালোচনার ঝড় শুরু হয়। এ ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত দেলোয়ার পলাতক রয়েছে। তবে তার বোন জানান, ধর্ষণের অভিযোগ সঠিক নয়। তারা দুইজন নিজেদের ইচ্ছেতেই শারিরীক সম্পর্ক করতে পারে । যদি দুইজনের ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার ভাইয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য প্রমাণিত হয়- তাহলে যেকোনো রায় তারা মেনে নেবে বলেও পরিবারটি সাংবাদিকদের জানিয়ে দেন । বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি শাহাজাহান আলী বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, ঘটনাটি দুঃখজনক। তবে এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষে এখনো অভিযোগ করেননি। যদি পরিবারটি আইনি সহায়তা চায় তাহলে তাদের উপজেলা প্রশাসন থেকে সহায়তা করা হবে ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

নওগাঁয় অবিবাহিত কিশোরীর সন্তান প্রসব এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি

Update Time : ১১:০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪