শিরোনামঃ
ধোবাউড়ায় ৫ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ২
-
Reporter Name - Update Time : ০৬:১৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
- ১৯১ Time View

স্টাফ রিপোর্টার আব্দুল মতিন মাসুদ: ময়মনসিংহ ধোবাউড়ায় ৫ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের হেরোইনসহ হারুন অর রশিদ নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীর বাড়ি উপজেলার দিঘিরপাড় গ্রামে। ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ চান মিয়ার নির্দেশনায় এসআই জাহিদ হাসান এর নেতৃত্বে গোপন সংবাদ এর ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে অপর আরেকটি অভিযানে ধোবাউড়া সদর বিলপাড় গ্রামের শাকিল মিয়াকে ১২ বোতল মদসহ আটক করা হয়। আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এসআই জাহিদ হাসান বলেন, মাদকের সাথে আপোষ নয়,অভিযান অব্যহত থাকবে। আটককৃত আসামীদের শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।













