ধোবাউড়ায় ভারতীয় ৩২বোতলমদ সহ গ্রেফতার ৪জন
-
Reporter Name - Update Time : ০৯:৫৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
- ১২৪ Time View

আব্দুল মতিন মাসুদ ধোবাউড়া প্রতিনিধি: ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার হালুয়াঘাট সার্কেল মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ আল মামুন সরকার এর সার্বিক তত্বাবধানে ধোবাউড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে, পুলিশ পরিদর্শক (তদন্ত), সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করাকালে অদ্য ইং-০৮/০৬/২০২৫ তারিখ সময় সকাল ০৬.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র থানাধীন শিবানন্দখিলা সাকিনে জনৈক মোঃ মোজাম্মেল হক এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ৪/৫ জন ব্যক্তি মাদক ক্রয় বিক্রয় করিতেছে । উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ সরকারী গাড়ী যোগে অত্র থানাধীন শিবানন্দখিলা সাকিনে জনৈক মোঃ মোজাম্মেল হক এর বসত বাড়ীর ৫০ গজ পশ্চিমে ধোবাউড়া টু মুন্সিরহাট গামী পাকা রাস্তার উপর পৌছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টা কালে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক সঙ্গীয় উপস্থিত অফিসার ও ফোর্স আসামী ১। মোঃ নাঈম মিয়া (১৯), ২। মোঃ আসাদুল (১৯) এবং সহযোগী আসামী ৩। মোঃ রিয়াদ জামান (২৬), ৪। মোঃ আরিফ মিয়াদেরকে ধৃত করেন। ধৃত আসামীগনের বিরুদ্ধে বাদীর এজাহারের ভিত্তিতে ধোবাউড়া থানার মাদক মামলা নং-০৩, তারিখ-০৮/৬/২০২৫, রুজু করিয়া আসামীদেরকে অদ্য ইং ০৮/০৬/২০২৫ খ্রিঃ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। ওসি আল-মামুন সরকার বলেন মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যহত থাকবে।


















