ধোবাউড়ায় ভারতীয় দুইশতাধিক বস্তা চিনি জব্দ এবং বালু উত্তোলনের দায়ে জরিমানা
-
আব্দুল মতিন মাসুদ - Update Time : ০৫:১৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
- ১৬০ Time View

আব্দুল মতিন মাসুদ ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও বাজার থেকে দুইশতাধিক বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টায় ঘোষগাঁও বাজারের কাঞ্চন হাবিব মার্কেট এবং আঃ হামিদের মার্কেট থেকে অভিযান চালিয়ে এই চিনি জব্দ করেন, ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন এবং অফিসার ইনচার্জ চান মিয়া। এসময় উপস্থিত ছিলেন ঘোষগাঁও ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ। এছাড়াও নেতাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিনের নির্দেশনায় জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) শাহ মোঃ জুবায়ের। এসময় উপস্থিত ছিলেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ চান মিয়া, ঘোষগাও ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, এএসআই শামসুল হক।












