ধোবাউড়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ১০:১৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- ১৪৭ Time View

আব্দুল মতিন মাসুদ ময়মনসিংহ ধোবাউড়া প্রতিনিধি ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয়তাবাদী শ্রমিকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ বিকেলে ধোবাউড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাইদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মফিদুল হক মোহনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যন আলহাজ্ব মফিজ উদ্দিন , ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অধ্যাপক আজহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিছুর রহমান মনিক , যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , ফরহাদ রব্বানী সুমন , আবদুল কুদ্দুস , আবদুল মোমেন শাহিন , বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি শহীদুল ইসলাম শহীদ , এম আসাদউল্লাহ আসাদ , সৌমিক হাসান সোহাগ , যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ সুজন, সাংগঠনিক সম্পাদক আবদুল গনি , দফতর সম্পাদক ফিরোজ নুন , প্রচার সম্পাদক আল আমিন জনি প্রমূখ। দীর্ঘদিন পর ব্যাপক উৎসাহ উদ্দিপনায় দূর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে শ্রমিক দলের কর্মী সমাবেশে নেতাকর্মীরা যোগ দেন। শ্রমিক নেতা ওবায়দুল ফকিরের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এছাড়াও আলাল উদ্দিন,রাশেদ,মাসুম, উত্তম এর নেতৃত্বে মিছিলে সমাবেশে যোগদান করেন।













