দলের সম্মানে উপজেলা নির্বাচন প্রত্যাখান
-
Reporter Name - Update Time : ০২:২৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
- ১৪৫ Time View

তারাকান্দা প্রতিনিধি –
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা মোঃ রাকিব তালুকদার আসন্ন১২ই জুন উপজেলা পরিষদ নির্বাচনকে দলের প্রতি সম্মান জানিয়ে বয়কট ও প্রত্যাখানের লক্ষ্যে এক সংবাদ সম্মেলন করেন।
বৃহস্পতিবার (১১মে) তারাকান্দা দক্ষিণ বাজার চেয়ারম্যান কমপ্লেক্স ভবনে সংবাদ সম্মেলন করেন তিনি।
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান,আসছে ১২ জুন তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে লক্ষ্য করে ইতিপূর্বে আমি প্রতিটি গ্রাম মহল্লা ইউনিয়নের গণসংযোগ, ভোটারদের কাছে গিয়ে জনসমর্থন আদায়ের লক্ষ্যে কাজ করেছি।
জনগণের সাথে সম্পৃক্ততা এটা আমাদের পারিবারিক শিষ্টাচার। ২০১৮ সালে নির্বাচনে আমার মা নিলুফা ইয়াসমিন মনি তালুকদার বিএনপি’র দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ ভোট ডাকাতির মাধ্যমে দিনের ভোট রাতে করে নৌকা মার্কাকে নির্বাচিত করেছিল।এই সরকারের অধীনে কোন নির্বাচন অবাধ,সুষ্ট ও নিরপেক্ষ হয় না।এটা জাতীয় ও আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ও প্রমানিত।
আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ও দলীয় হাইকমান্ডের নির্দেশে এই সরকারের অধীনে সকল স্থানীয় ও জাতীয় নির্বাচনকে বর্জন করেছেন।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, আমি তারাকান্দা উপজেলা বিএনপির একজন কর্মী ও সমর্থক হিসাবে দেশ নায়ক তারেক রহমানে’ র সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন ও সম্মান জানিয়ে আমার রাজনৈতিক অভিভাবক ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি যুগ্মআহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার’র নির্দেশে আসন্ন ১২ জুন উপজেলা পরিষদের পরিকল্পিত নির্বাচনকে বয়কট ও প্রত্যাখান করছি। অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আগামীতে আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।





















