Hi

ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দা থানা পুলিশের অভিযানে ধর্ষণ ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার -০৫

  • Reporter Name
  • Update Time : ০৩:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
  • ১৬৩ Time View

 গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশ তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সোহেল এর তত্বাবধানে তারাকান্দা থানার সকল এলাকায় অপরাধ নির্মূল, ইভটিজিং, ধর্ষণ, চুরি, ডাকাতি, জুয়াসহ মাদকমুক্ত করতে প্রতিদিন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন তারাকান্দা থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২৪ জুলাই ২০২৩) তারিখ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তারাকান্দা থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলায় ঈশ্বরগঞ্জ উপজেলার চট্টি এলাকার মোহাম্মদ ইসলাম মিয়ার পুত্র মোহাম্মদ রফিকুল ইসলাম (২৭)কে গ্রেফতার করা হয়। এদিকে তারাকান্দা থানার তিলাটিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র ইয়াবা ব্যবসায়ী জহিরুল ইসলাম লিটন (৩৮)কে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। তারাকান্দা থানার তিলাটিয়া গ্রামের কামাল হোসেনের পুত্র ইয়াবা ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম (৩০)কে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। অন্যদিকে তারাকান্দা থানার রাজদারিকেল এলাকার আব্দুল বারেকের পুত্র গাঁজা ব্যবসায়ী মোঃ মোস্তফা মিয়া (৩০)কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তারাকান্দা থানার মোজাহাদারদীর মৃত আহমদ আলীর পুত্র সিআর সাজা প্রাপ্ত আসামী মোঃ রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল জানান সর্বমোট ০৫ জন আসামিকে বিভিন্ন অপরাধের দায়ে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বললেন ওসি আবুল খায়ের সোহেল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সৌমিক হাসান সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি মো: সবুজ গাজীর কৃতজ্ঞতা

তারাকান্দা থানা পুলিশের অভিযানে ধর্ষণ ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার -০৫

Update Time : ০৩:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩