শিরোনামঃ
তারাকান্দায় যৌথ বাহিনীর হাতে ইউপি চেয়ারম্যানসহ আটক ২
-
Reporter Name - Update Time : ১০:৪১:০০ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- ১৩৪ Time View

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকির আহমেদ বাবুলসহ ২ জন কে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার রাত ৩ টার দিকে নিজ বাড়ি থেকে তাঁদের কে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার বিসকা ইউনিয়নের গজহরপুর গ্রামের মৃত- সদর আলী মাস্টারের ছেলে সাকির আহমেদ বাবুল (৫০) ও একই এলাকার মৃত-সরাফ উদ্দিন মন্ডলের ছেলে মোশাররফ হোসেন (৪০)। এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান জানান, বিসকা ইউপি চেয়ারম্যান সাকির আহমেদ বাবুল কে সন্ত্রাস দমন আইন ও মোশাররফ হোসেন কে বিস্ফোরক আইনের পৃথক দুটি মামলায় আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে তাঁদের কে বিজ্ঞ আদালতে পেরন করা হয়েছে।
Tag :
তারাকান্দা
জনপ্রিয়

















