তারাকান্দায় বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে বিএনপির মহান বিজয় দিবস পালিত
-
Reporter Name - Update Time : ১২:৩৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
- ১৯৫ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে তারাকান্দা বাসট্যান্ডে কেন্দ্রীয় শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার ও রাকিব তালুকদার, ইয়াসিন আলি মেম্বার, মোখলেছুর রহমান আকন্দ, মোস্তাজুল খান, সাবেক সার্জেন্ট রফিকুল ইসলাম তালুকদার, শাজেদুল করিম খোকন, রফিকুল ইসলাম মাষ্টার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মন্ডল।
এ ছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সহ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ, তারাকান্দা উপজেলা মৎস্য জিবিদলের আহবায়ক মোখলেছুজ্জামান মুকুল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, সদস্য সচিব আমির হাসান স্বপন, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি প্রমূখ।
পড়ে উপজেলা সদরে বনার্ঢ্য বিজয় রেলি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয় ও আলোচনা সভা,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


















