Hi

ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় চাকরি দেয়ার নামে প্রতারণা দায় সহ গ্রেফতার ৩

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • ১২৯ Time View

ময়মনসিংহ প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান

ময়মনসিংহের তারাকান্দায় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণাপূর্বক ৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শামীম (২২) ও সালমান (১৯) নামে দুই জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে তাদের আটক করা হয়।

জানা যায়, সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। পরে কামারিয়া গ্রামের মাহবুব বাদী হয়ে তারাকান্দা থানায় এ ব্যাপারে অভিযোগ করলে ওসি ওয়াজেদ আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাতে উপজেলার কামারিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এছাড়া আরেকটি হত্যা মামলার আসামি নিজাম উদ্দিন (৩৫)-কেও আটক করেছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদেরকে আজ শনিবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব

তারাকান্দায় চাকরি দেয়ার নামে প্রতারণা দায় সহ গ্রেফতার ৩

Update Time : ০৭:৪৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪