শিরোনামঃ
চ্যানলে এস ‘র ভালুকা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেনে সাংবাদিক ওমর ফারুক তালুকদার
-
Reporter Name - Update Time : ১২:৩২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
- ১৭৮ Time View

নিজস্ব প্রতিনিধি: মনসিংহের ভালুকায় দৈনিক আজকের সংবাদ পত্রিকার সাংবাদিক ওমর ফারুক তালুকদারকে চ্যানলে এস’র উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রববিার (১৩ অক্টোবর) ঢাকায় চ্যানেল এস’র প্রধান কার্যালয়ে চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য সংবাদকর্মীর উপস্থিতিতে এ নিয়োগ প্রদান করা হয়।
ওমর ফারুক তালুকদার বলেন, ঢাকা থেকে সম্প্রচারিত চ্যানেল এস এ আমাকে ভালুকা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন যাবৎ জাতীয় দৈনিক আজকের সংবাদসহ একাধিক পত্রিকার মাধ্যমে সমাজের অন্যায়, অনয়িম দূর্নীতি ও জনকল্যাণমূলক কাজ জনসম্মুখ তোলে ধরার চেষ্টা করছি। এখন আমাকে চ্যানেল এস এ নিয়োগ দেওয়ায় আমার উপর অর্পিত দায়িত্ব আরও প্রখরভাবে পালন করতে পারব বলে আমি বিশ্বাস করি।
Tag :
ভালুকা














